কুলাউড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ


প্রতিনিধি প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৮ পূর্বাহ্ণ
কুলাউড়ায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ

স্টাফ রিপোর্টার,কুলাউড়া ::কুলাউড়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে।

 

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে কুলাউড়া শহীদ মিনারে ফুল দিয় শ্রদ্ধা জানান মৌলভীবাজার- ২ কুলাউড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে বিনস্র শ্রদ্ধা জানান ভাষা শহীদদের।

 

কুলাউড়া শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু,কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম, ওসি মো. মনিরুজ্জামান মোল্যা, ইউএইচও ডা. জাকির হোসেন প্রমুখ।