
এম আর মাইনউদ্দীন, নরসিংদী: দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। নিজে ভোট দিন এবং অন্যকে ভোটদানে উৎসাহিত করুন। জাতির বিবেক সাংবাদিক বন্ধুরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এটাই আমরা আশা করি। গত ২৪ জানুয়ারি সকাল দশটায় নরসিংদী সংবাদপত্র পরিষদ (এনএসপির) দ্বি বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বিএনপি’র যুগ্ন মহাসচিব নরসিংদী এক আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন এসব কথা বলেন।
সংবাদপত্র পরিষদের সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সদস্যগন খোলামেলা বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতি ক্রমে হারুন অর রশিদ সভাপতি ও এম এ আউয়াল কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
আপনার মতামত লিখুন :