নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ানের উদ্যোগে শীতার্তদের মাঝে শিত বস্ত্র বিতরণ


প্রতিনিধি প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ানের উদ্যোগে শীতার্তদের মাঝে শিত বস্ত্র বিতরণ

খোরশেদ আলম, নওগাঁ: ১৬ জানুয়ারি সকাল ৯,৩০ মি থেকে নওগাঁ ১৬ বিজিবির উদ্যোগে ১০০ জন শীতার্তের মাঝে ১৬ বিজিবির মাঠে এই শীতের কম্বল বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ সৈয়দ কামাল পিএসসি এর সহধর্মিণী মিসেসঃ মৌরী আক্তার খান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৬ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম পি এস সি এর সহধর্মিণী ডাঃ ফারজানা আক্তার জুঁই।

এই শীতবস্ত্র সহ বিভিন্ন সময় দেশের ক্রান্তিলগ্নে বিজিবি সীমান্ত কল্যান সমিতির উদ্যোগে মানুষের পাশে দাঁড়ান। এই কম্বল পেয়ে নওগাঁর গরীব দুঃখী মানুষেরা খুব খুশি। তারা বলেন ইতিপূর্বেও ১৬ বিজিবির মাধ্যমে অনেক অনুদান আমরা পেয়েছি। যেমন রোজার দিনে বিভিন্ন খাবার এবং ইফতার সামগ্রী ও গত করনার সময়ও এভাবে আমরা অনেক সহযোগিতা পেয়েছি। আমরা দোয়া করি আল্লাহ পাক এই ১৬ বিজিবির সকল সদস্যগনকে সুখে শান্তিতে রাখবেন এবং তারা যেন গরীব দুঃখী মানুষের মাঝে এভাবে অনুদান অব্যাহত রাখে এই দোয়া করি।