ফেনীতে স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
ফেনীতে স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফেনী শহরের রাজাঝির দীঘি সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ভোর থেকে সর্বস্তরের মানুষের ঢল নামে। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনভর চলে পুষ্পস্তবক অর্পণ।

বৃহস্পতিবার ভোর ৫টা ৫৬ মিনিটে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে একে একে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম।

এরপর জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ফেনী বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ, উপজেলা ও পৌর প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ফেনীতে জমি দ.খ.ল ও চাঁ.দা দাবির অ.ভি.যো.গ

সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিবসটি ঘিরে শহরের ভাষা শহীদ স্টেডিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে ফেনীজুড়ে ছিল উৎসবমুখর ও শ্রদ্ধাভরা পরিবেশ।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০