মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সাথে সৌজন্য সাক্ষাৎ নাসের রহমানের


প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৭ পূর্বাহ্ণ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সাথে সৌজন্য সাক্ষাৎ নাসের রহমানের

মৌলভীবাজার জেলা প্রতিনিধি ::বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন মৌলভীবাজার সদর ও রাজনগর-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। রবিবার ২২ ফেব্রুয়ারি এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে এম নাসের রহমানের সহধর্মিণী রেজিনা নাসের উপস্থিত ছিলেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণীও সেখানে ছিলেন।

 

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি মৌলভীবাজারের উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।