মৌলভীবাজারে আগামী দুইদিন আমাদেরকে সতর্ক থাকতে হবে : নাসের রহমান


প্রতিনিধি প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে আগামী দুইদিন আমাদেরকে সতর্ক থাকতে হবে : নাসের রহমান

লাখোকন্ঠ অনলাইন ডেস্ক:  বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান ভোট চুরি রোধে মৌলভীবাজারে  সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের গভমেন্ট স্কুল মাঠে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন করা ধানের শীষের নির্বাচনী প্রচারণার শেষ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের প্রতিদ্বন্ধী দল নির্বাচন চুরি করার জন্য টাকা-পয়সা খরচ করে নানা ধরনের কূটকৌশল করছে।

আগামী দুইদিন আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারা সেন্টারে সেন্টারে গন্ডগোল করার চেষ্টা করতে পারে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

মৌলভীবাজার-রাজনগর বাসীর উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করুন।

বিকেল সাড়ে তিনটার দিকে গভমেন্ট স্কুল মাঠে শত শত নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন।

ধানের শীষের প্রচারণা গাড়ির সুরেলা গান, ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে হাজার হাজার ছাত্র-তরুণ, নারী-পুরুষ হাতে ধানের শীষ ও প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

পুরো শহরজুড়ে ছিল মিছিলের আবহ। সড়কের দুপাশে দাঁড়িয়ে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীরা হাত নেড়ে এম নাসের রহমানকে স্বাগত জানান।

মিছিল চলাকালে একটি পাজারো জিপ গাড়ি থেকে হাতে ধানের শীষ নিয়ে তিনি গোটা শহরের জনসাধারণকে শুভেচ্ছা জানান।

মিছিলে সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন

জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান।