
লাখোকন্ঠ অনলাইন ডেস্ক: মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ,এম নাসের রহমান বলেন- মৌলভীবাজারে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণজোয়ার চলছে ।
আগামী ১২ ফেব্রুয়ারী জনগণ ধানের শীষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।
কারণ এবারের নির্বাচন হলো আপনাদের যে গনতান্ত্রিক অধিকার টা হাসিনা খর্ব করেছিল। তিন তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি। এই ভোটের অধিকার টা সেন্টার গিয়ে প্রতিষ্ঠিত করবেন। সে জন্য আমাদের সকলেই ভোট সেন্টারে যেতে হবে। এই ভোটের মাধ্যমেই আওয়ামী লীগের চুড়ান্ত চপেটাঘাত হবে।
মঙ্গলবার ২৭ জানুয়ারী দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার, বাজার টার্ণিং ঘুরে ধানের শীষের লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগ কালে তাঁর সঙ্গে ছিলেন- জেলা বিএনপির আহবায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা বিএনপি নেতা আয়াছ আহমদ,মাহমুদুর রহমান, সেলিম সালা উদ্দিন, বদরুল আলম, সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :