কুড়িগ্রামে এতিম শিশুদের সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ


রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশের সময় : ৯ মে, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
কুড়িগ্রামে এতিম শিশুদের সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

কুড়িগ্রামের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সহায়তায় খাদ্য, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে মানবিক উন্নয়ন সংস্থা ‘ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’।

শনিবার কুড়িগ্রামের কাঁঠালবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৩৮ জন এতিম শিশুর মাঝে ত্রৈমাসিক খাদ্য সহায়তা, শিক্ষা ফি এবং বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়।

লালমনিরহাটে গাঁ.জা.স.হ নারী আ.ট.ক

‘মা ইন্টারন্যাশনাল’-এর পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক রুহুল আমিন মিলার। তিনি বলেন, এতিম শিশুদের জীবনমান উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের প্রোগ্রাম অফিসার আবদুল্লাহ শাহীন, কর্মকর্তা সাজিদ আল-আহাদ, রংপুর বিভাগীয় সমন্বয়ক শামীম রায়হানসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উলিপুরে জমি নিয়ে র.ক্ত.ক্ষ.য়ী সং.ঘ.র্ষে নারীসহ আ.হ.ত অন্তত ৮

সংস্থাটি জানায়, ‘অরফান কেয়ার প্রোগ্রাম-২৬’-এর আওতায় প্রতিটি শিশুকে তিন মাসের খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, দুধ, ফল ও অন্যান্য পণ্য দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলব্যাগ, খাতা, কলম, বই, রং পেন্সিলসহ শিক্ষা উপকরণ এবং ক্রিকেট ও ব্যাডমিন্টন সেট বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিটি শিশুকে শিক্ষা ব্যয় বাবদ এককালীন সাড়ে তিন হাজার টাকা দেওয়া হয়েছে।

মেলবোর্নে ভিক্টোরিয়া কাপে রৌপ্য জিতলেন আরিফুর রহমান সুমন

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ জানায়, তাদের এ কর্মসূচির আওতায় শিশুদের বছরে চারবার খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ, টিউশন ফি, স্বাস্থ্যসামগ্রী ও উৎসবের পোশাক দেওয়া হয়। বর্তমানে সারা দেশে প্রায় ৪০০ এতিম শিশুকে সহায়তা দিচ্ছে সংস্থাটি।

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকেরা এ উদ্যোগের প্রশংসা করেন এবং শিশুদের পাশে দাঁড়ানোর জন্য সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানান।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১