
রোববার দুপুরে উপজেলার ডুগডুগি গ্রামের কলোনিপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. বাপ্পি (২৭)। তিনি দর্শনা থানার পুরাতন বাজার এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল ডুগডুগি এলাকায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামার সংকেত দেয় বিজিবি। তবে তিনি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন।
পরে উপস্থিত লোকজনের সামনে তাঁর দেহ তল্লাশি করে ৬০০ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লাখ ৩৮ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। আটক ব্যক্তি ও জব্দ মোটরসাইকেল দামুড়হুদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :