এমপি সেলিম রেজা হাবিব বলেন / ভোটাধিকার ও মানবাধিকার রক্ত দিয়ে অর্জন করতে হয়েছে
মোঃ ফেরদৌস হাসান, পাবনা: ১৯৫২ সালে ভাষার জন্য স্বাধীনতার জন্য যে আশা নিয়ে আমরা রক্ত দিয়েছিলাম আজও সে আশা পুরন হয়নি। শনিবার বেড়া উপজেলা প্রশাসন আয়োজিত শহীদদিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির পাবনা-২ আসনের সাংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বের সঙ্গে তালমিলিয়ে চলে হলে আমাদের অনেক কিছু সেক্রিফাইস করতে হয়। এখন নির্বাচন শেষ হয়েছে। দেশের উন্নয়নে ও জনগণের কল্যানে আমাদের সকলকে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিযে দেশের সার্থে কাজ করতে হবে। ২১ ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে ১১টায় বেড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা।
অনুষ্ঠানে বক্তব্যদেন এএসপি লাবিব আব্দুল্লা (বেড়া সার্কের) উপজেলা কৃষি অফিসার নুসরাত কবীর, বেড়া উপজেলা জামায়াতের আমীর আতাউর রহমান, বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ সাজেদুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন ইকবাল। এসময় উপস্থিত ছিলেন,সহকারি কমিমনার ভূমি নূরেন মায়িমা খান, মোঃ মাহাবুর রহমান অফিসার ইনচার্জ আমিনপুর থানা, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইচ উদ্দিন, বেড়া পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির। সভাপতির বক্তব্যে বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা বলেন, যারা ভাষার জন্য জীবন দিযেছেন, তারাতো চলে গেছেন, আমাদেরকে তাদের চেতনা জাগ্রত রাখতে হবে। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

