জিয়াউর রহমান ও খালেদার কবরে এম নাসের রহমানের শ্রদ্ধা


প্রতিনিধি প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৬, ২:৫৭ পূর্বাহ্ণ
জিয়াউর রহমান ও খালেদার কবরে এম নাসের রহমানের শ্রদ্ধা

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

সোমবার ২ মার্চ দুপুরে তিনি রাজধানীতে তাঁদের সমাধিস্থলে গিয়ে কবর জিয়ারত করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এবং মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু এবং সোয়ানসি বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন