মনু নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ, কয়েকটি গ্রামে প্লাবনের আশঙ্কা


রাজনগর প্রতিনিধি প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ ২৪৬
মনু নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ, কয়েকটি গ্রামে প্লাবনের আশঙ্কা

রাজনগর প্রতিনিধি: হাবিবুর রহমান নাজমুল:মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের উজিরপুর এলাকায় মনু নদীর একটি বাঁধ ভেঙে যাওয়ায় লোকালয়ে পানি প্রবেশ শুরু হয়েছে। এতে হরিপাশা, উজিরপুর, কান্দিরকুল, একামধু, গণেশপুরসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ৪:৩০মিনিটে বাঁধ ভেঙে নদীর পানি দ্রুত লোকালয়ের দিকে প্রবাহিত হতে শুরু করে। খবর পেয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরের মালামাল, গবাদিপশু ও প্রয়োজনীয় সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এলাকাবাসীর প্রতি জরুরি সতর্কতা জারি করে গরু-ছাগলসহ গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, মোবাইল ফোন ও প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম চার্জ দিয়ে রাখা, গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ এবং প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্র বা উঁচু স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে  প্রশাসনের পক্ষ থেকে  ।

স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাবাসীকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকার এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে প্রচারিত বার্তায় হরিপাশা, উজিরপুর, কান্দিরকুল, একামধু ও গণেশপুর এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। এলাকাবাসী মহান আল্লাহর কাছে সকলের নিরাপত্তা কামনা করেছেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১