
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার :মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিদায়ী ক্যাশিয়ার মো: সামসুল আলম এবং মো: ইয়াকুব মিয়াকে এক আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের কনফারেন্স হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী ক্যাশিয়ার মো: সামসুল আলম মৌলভীবাজার অফিস থেকে বদলি হয়ে সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে তার নতুন কর্মস্থলে যোগদান করবেন।
কর্মজীবনে অত্যন্ত সততা, নিষ্ঠা এবং সুনামের সাথে দায়িত্ব পালনের জন্য সহকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, “একজন সরকারি কর্মচারীর সবচেয়ে বড় অর্জন হলো তার সততা এবং সহকর্মীদের ভালোবাসা।
সামসুল আলম তার দীর্ঘ কর্মময় সময়ে অত্যন্ত দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন। তার এই নিষ্ঠা অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানে অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী ক্যাশিয়ারের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য এবং সুস্থতা কামনা করেন। বিদায় বেলায় মো: সামসুল আলম তার বক্তব্যে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
আপনার মতামত লিখুন :