মৌলভীবাজার-২ আসনে ৬৬ দফা উন্নয়ন পরিকল্পনা ইঞ্জিনিয়ার সায়েদ আলীর


প্রতিনিধি প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
মৌলভীবাজার-২ আসনে ৬৬ দফা উন্নয়ন পরিকল্পনা ইঞ্জিনিয়ার সায়েদ আলীর

লাখোকন্ঠ অনলাইন ডেস্ক: মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মো. সায়েদ আলী  নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার তুলে ধরেন তিনি।

ইশতেহারে কুলাউড়াকে একটি নিরাপদ, মানবিক, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক জনপদে রূপান্তরের অঙ্গীকার করা হয়।

এতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, হাওর উন্নয়ন, অবকাঠামো, কর্মসংস্থান, যুব উন্নয়ন, নারী-শিশু কল্যাণ, চা শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নসহ সর্বমোট ১৩টি মূল খাতে ৬৬ দফা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ইঞ্জিনিয়ার সায়েদ আলী বলেন, দীর্ঘদিন ধরে কুলাউড়া অবহেলা ও অপশাসনের শিকার হয়েছে।

এখন সময় তরুণ সমাজকে সঙ্গে নিয়ে সম্ভাবনাময় এই উপজেলাকে নতুনভাবে গড়ে তোলার। তিনি সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও উন্নয়নের পথে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, মৌলভীবাজার জেলার সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, মৌলভীবাজার পৌর আমির মাও. তাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।