পোস্তগোলায় ৩ হাজার ৭০০ কেজি বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড


প্রতিনিধি প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩১ অপরাহ্ণ
পোস্তগোলায় ৩ হাজার ৭০০ কেজি বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ করেছে কোস্ট গার্ড

ঢাকার পোস্তগোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার ৭০০ কেজি বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ২০২৩) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি ২০২৩ আনুমানিক রাত ০১৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শাম্‌স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে ঢাকা জেলার পোস্তগোলা ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রাম গামী ০১ টি ট্রাক তল্লাশী করে আনুমানিক ৩ হাজার ৭০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এসময় জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও উপ-সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১