দেশের সর্ববৃহৎ আইকনিক টাওয়ার নির্মাণ করছে ওয়ালটন 


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ৮ মে, ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ণ
দেশের সর্ববৃহৎ আইকনিক টাওয়ার নির্মাণ করছে ওয়ালটন 

আধুনিক ও সুসংগঠিত কর্মপরিবেশ নিশ্চিত করতে রাজধানীতে ১৮ লাখ বর্গফুট আয়তনের দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক, টেকসই ও গ্রিন আইকনিক টাওয়ার নির্মাণের উদ্যোগ নিয়েছে ওয়ালটন ।

বিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক বাজারে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশীয় টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির প্রতি সরকার শ্রদ্ধাশীল: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

সম্প্রতি রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে ‘ওয়ালটন আইকনিক টাওয়ার’ নির্মাণের লক্ষ্যে আর্কিটেকচারাল, কন্সট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং পরামর্শক হিসেবে তিনটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি । প্রতিষ্ঠান তিনটি হলো— ভিসতারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড, অ্যাবোড অব কনসালট্যান্টস প্রাইভেট লিমিটেড এবং বিএন ইঞ্জিনিয়ারিং।

ঈদের আগে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে: দোকান মালিক সমিতি

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. জিয়াউল আলমের সঙ্গে অ্যাবোড অব কনসালট্যান্টসের ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান প্রফেসর ডা. এম শামিম জেড বসুনিয়া, ভিসতারা আর্কিটেক্টস প্রাইভেটের ম্যানেজিং ডিরেক্টর আর্কিটেক্ট মুস্তফা খালিদ পলাশ এবং বিএন ইঞ্জিনিয়ারিং এর চিফ এক্সিকিউটিভ অফিসার আবুল বাশার মোহাম্মদ আব্দুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০