
বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার পর এবার বাংলাদেশে সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন ছেলে তারেক রহমান। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান।
১৯৬৪ সালের ২৭ মে দিল্লিতে মারা যান প্রধানমন্ত্রী নেহরু। পরের নামটি নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধী। তিনি দুই মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন। মায়ের মরদেহ রেখে ওই দিনই ইন্দিরাপুত্র ৪০ বছর বয়সী রাজীব গান্ধীকে প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে শপথ নিতে হয়েছিল। এখন পর্যন্ত তিনি ভারতের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।
১৯৭১ সালের ২০ ডিসেম্বর নতুন প্রেসিডেন্ট হিসেবে জুলফিকার আলী ভুট্টো শপথ নেন। পরে পিপিপির হাল ধরেন জুলফিকার আলীর মেয়ে বেনজির ভুট্টো। পশ্চিমা শিক্ষায় শিক্ষিত বেনজির রাজনৈতিক কারিশমা দেখিয়ে ১৯৮৮ সালের ডিসেম্বরে সরকারপ্রধান হন। তিনি পাকিস্তান তথা পুরো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির লিয়াকতবাগে নির্বাচনী সমাবেশে হত্যাকাণ্ডের শিকার হন বেনজির ভুট্টো। তাঁর স্বামী আসিফ আলী জারদারি ২০২৪ সালের মার্চ থেকে পাকিস্তানের প্রেসিডেন্ট। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম দফায় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি।
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :