নির্বাচনী হাওয়ারাজনীতি

১৪ মার্চের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব দিতে ইসির চিঠি

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে আগামী ১৪ মার্চের মধ্যে নির্বাচনি ব্যয়ের হিসাব জমা দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান স্বাক্ষরিত এ চিঠি রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪ (গ) অনুচ্ছেদ অনুসারে নির্বাচিত প্রার্থীদের নামের গেজেট প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের রিটার্ন দাখিলের বিধান রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি বিজয়ী সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের ব্যয় বিবরণী দাখিল নিশ্চিত করবেন, যা নির্বাচন চলাকালীন জারি করা পরিপত্র-১৮তে বলা আছে।

ইসি কর্মকর্তারা জানান, গেজেট জারি করা হয় ১৩ ফেব্রুয়ারি। সে হিসাবে ৩০ দিন, অর্থাৎ ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের ব্যয়ের হিসাব দাখিল করতে হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দুই হাজারের বেশি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *