নির্বাচনী হাওয়ারাজনীতি

নির্বাচনে জিতলেন ৭ নারী প্রার্থী

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ জাতীয় সংসদ নির্বাচনে জিতলেন সাত নারী প্রার্থী। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ছয়জন বিপুল ভোটে জয়লাভ করে সংসদে আসছেন। অন্যদিকে একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা

নির্বাচনে নারী প্রার্থীদের এ জয় রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

নির্বাচনে জয়ী সাত নারী প্রার্থীর মধ্যে ছয়জনই বিএনপির মনোনীত প্রার্থী। তারা হলেন—

মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা

ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু

সিলেট-2 আসনে তাহসিনা রুশদীর লুনা

ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ

ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ কামাল

নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুল

স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার জয়

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় প্রতীকের বাইরে থেকেও তার এই বিজয় ব্যক্তিগত জনপ্রিয়তারই প্রমাণ।

তাদের বিজয়কে দলটির সাংগঠনিক শক্তি ও নারী নেতৃত্বের অগ্রগতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি পেলে নীতি নির্ধারণে নারী ও শিশু, শিক্ষা এবং সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো আরও গুরুত্ব পেতে পারে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *