ইকরাকে নিয়ে জাহের আলভীর নতুন বিতর্কের ঝড়


প্রতিনিধি প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ
ইকরাকে নিয়ে জাহের আলভীর নতুন বিতর্কের ঝড়

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ অভিনেতা জাহের আলভীর প্রয়াত স্ত্রী ইভনাথ খান ইকরাকে নিয়ে একটি ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। স্ত্রীকে ইকলি সম্বোধন করে দেওয়া আবেগঘন সেই পোস্ট মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফেসবুকে আলভী লেখেন, ‘ইকলি, তোকে একটা প্রশ্ন করি? কোন একদিন তোর কাছে এসে উত্তরটা শুনে নিব! আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম, তখনো কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত! তোকে টেনে হিচড়ে নীচে নামানোর চেষ্টা করত? তখনো কি সবাই আমাদের রিযিককে নিয়ে মায়া কান্না করত? এতই যদি রিযিকের জন্য ওদের মায়া কাজ করত, তাহলে ওরাও কি পারত এভাবে ওর ভবিষ্যতের কথা না ভেবে তোকে নোংরাভাবে এক্সপোজ করতে? নাকি ভাবত, ছেলেটা বড় হয়ে এসব দেখলে মেন্টালি আনস্ট্যাবল হয়ে যাবে। তখনো কি আমার বন্ধুরা প্রয়োজনের চেয়ে বেশি মিথ্যে বলে সাধারণ মানুষের মাঝে তোকে খারাপের চেয়ে খারাপ বানাত?’

ইকরার মৃত্যুতে আলভী ও তিথির বিরুদ্ধে মামলা

এরপর তিনি আরো লেখেন, ‘খুব শিগগিরই তোর সাথে কোন এক পাহাড়ের চূড়ায় বসে, গল্প করতে করতে শুনে নিব তোর কাছ থেকে। শুনব কেমন লাগছিলো তোর, আমার আগে চলে এসে এই মিথ্যে জগতের লীলা খেলা! তৃপ্তি পেয়েছিলি খুব? রাগ করব, অভিমান করব, আবার তুই সরি বলবি, আমি জড়িয়ে ধরে ইটস ওকে বলব। সন্ধ্যা হয়ে আসবে, আবার দুইজন হারিয়ে যাব।’

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন