বাচ্চার সঙ্গে শাকিবের বাসায় উনি গেলে আমিও যাব: অপু বিশ্বাস


প্রতিনিধি প্রকাশের সময় : ৪ মে, ২০২৪, ১০:৫৭ অপরাহ্ণ
বাচ্চার সঙ্গে শাকিবের বাসায় উনি গেলে আমিও যাব: অপু বিশ্বাস

এম এস শবনম শাহীন: চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বের কেন্দ্রে শাকিব খান।

চিত্রনায়ক শাকিব খানের দাবি, অপু বিশ্বাস ও শবনম বুবলী দুজনই তাঁর কাছে অতীত। তবে শাকিব প্রসঙ্গে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন দুই তারকা। নানা মন্তব্যও করেন দুই নায়িকা। দুজনের এমন ঘটনায় নানা সময়ে শাকিব নাকি বিরক্ত! বিরক্ত হন তাঁর পরিবারের সদস্যরাও

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে শাকিবকে নিয়ে বুবলীর নানা মন্তব্যের পর বিরক্তি প্রকাশ করেছেন শাকিব খান ও তাঁর পরিবার। যদিও এ নিয়ে সরাসরি কথা বলতে শোনা যায়নি। এরপর শোনা গেছে, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। ছেলের জন্য পাত্রী দেখছেন পরিবারের সদস্যরা।

নানা বিষয় নিয়ে শাকিব ও শাকিবের পরিবারের এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথম আলোর সঙ্গে আগেই কথা বলেছেন বুবলী। এবার একই বিষয় নিয়ে কথা বললেন অপু বিশ্বাস।

প্রকাশিত খবরে শাকিব ও তাঁর পরিবারের দাবি, দুজনের (অপু ও বুবলী) সিনেমা মুক্তির সময় হলে বা কোনো কারণে আলোচনার বাইরে থাকলে নতুন করে আলোচনায় আসার জন্য শাকিবকে জড়িয়ে দুজনই কথা বলা শুরু করেন গণমাধ্যমে।

এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘খেয়াল করে দেখবেন, অন্যজনের (বুবলীকে ইঙ্গিত) মতো আমি কিন্তু শাকিবকে নিয়ে আগ বাড়িয়ে কিছু বলতে যাইনি। তবে হ্যাঁ, যখন আমার কোনো সিনেমা মুক্তি পায়, ছবির খবর নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা হয়। যেহেতু শাকিব খান বাংলাদেশে সিনেমার সবচেয়ে বড় তারকা, সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তাঁর নাম টুকটাক আসতেই পারে। অন্য নায়ক-নায়িকাদের নামও তো আসে। এটি অন্যভাবে নেওয়ার কিছু নেই।’

সরাসরি কারও নাম উল্লেখ না করে অপু বলেন, ‘যখন থেকে শাকিব খান দুজনকেই অতীত বলেছেন, তারপরও কেউ যদি বলে, “আমি শাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি; আমাদের বাচ্চা অনেক সময় সে সুযোগ করে দেয়।” এরপর কৌশলে শাকিবের সঙ্গে ছবি তুলে এনে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্ক টিকে আছে, প্রমাণ করতে চায়, সেটিতে অবশ্যই শাকিব ও শাকিবের পরিবার বিরক্ত হবেনই।’

এদিকে খবরে প্রকাশিত হয়েছে, শাকিবকে নিয়ে অপু ও বুবলীর চর্চা, কথাবার্তা, সমাজ ও আত্মীয়স্বজনের কাছে হেয় হতে হয় বলে মনে করেন শাকিব ও তাঁর পরিবার। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমি চেষ্টা করি শাকিবের ব্যক্তিগত বিষয় এড়িয়ে চলতে। আমি শাকিবকে জড়িয়ে অন্যের মতো ভয়ংকর তথ্য দিই না। অন্য কেউ যেভাবে বলেন, (বুবলীকে ইঙ্গিত করে) খুবই স্বাভাবিকভাবেই শাকিব, শাকিবের পরিবার অস্বস্তির মধ্যে পড়েন। কারণ, তাঁদের পরিবার-পরিজন আছেন। তাঁদের ছেলেমেয়েরা স্কুলে যায়। সেখানেও একটি সার্কেল আছে। সেখানে এসব কথা নিয়ে মুখোমুখি হতে হয় পরিবারের সদস্যদের।’

বুবলীকে ইঙ্গিত করে এই অভিনেত্রীর মন্তব্য, ‘গায়ের জোরে সম্পর্ক দেখানোর তো কিছু নেই। শাকিবকে নিয়ে কারও কাছে ‘গায়ে মানে না আপনি মোড়ল’ মনে হচ্ছে। পুরো বিষয়টা আমার কাছে হাস্যকর লাগে।’

এই অভিনেত্রীর কথা, ‘আমরা শিল্পী, আমাদের খালি অভিনয় করাই কাজ নয়। সমাজের দায়বদ্ধতা আছে। আমাদের হাজার হাজার মানুষ অনুসরণ করেন। আমাদের কাছ থেকে এই অনুসারীদের শিক্ষা যেন সমাজে ভুল বার্তা না যায়। সেদিকে খেয়াল রাখতে হবে।’

‘গণমাধ্যমে প্রকাশিত খবরের দাবি, আপনার ও বুবলীর—দুজনেরই শাকিবের বাসায় প্রবেশ মানা। ছেলেরা গেলেও আপনাদের বাড়ির অন্য কোনো সদস্যদের সঙ্গে যাবে। এ ব্যাপারে আপনি কী বলেন?’ জবাবে অপু বিশ্বাস বলেন, ‘শাকিবের বাসা মানে বাচ্চাদেরই বাসা। সেখানে বাচ্চারা তাদের মতো করেই যাবে। আমার যেতেই হবে, এমনটি নয়। একটা সময় বাচ্চারা তো ওই বাড়িতে থাকবে। এখন আমার বাচ্চা ছোট, আমার কাছে থাকে। কিন্তু আসল বাড়ি ওখানেই। সেটি বাচ্চার বাবা, দাদা–দাদিরা যেভাবে চাইবেন, সেভাবেই হবে।’

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০