ব্যস্ত সময় পার করছেন অভিনেতা কিরন খান


প্রতিনিধি প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ণ
ব্যস্ত সময় পার করছেন অভিনেতা কিরন খান

এম এস শবনম শাহীন: বর্তমান সময়ে বেশকিছু অভিনেতা-অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছে। তরুণ প্রজন্মের দর্শকদের কাছে নতুন নতুন গল্প ও রুচিশীল অভিনেতাদের চাহিদা বেশি। উদীয়মান মডেল ও অভিনেতা হিসেবে ইতোমধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে কিরন খান। অভিনয়ের পাশাপাশি টিভি চ্যানেলে মডেলিং,বিজ্ঞাপন করেও সকলের নজর কেড়েছেন তিনি।

কিরন খানের প্রথম অভিষেক ঘটে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে, এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অভিনয় করেছেন- মাটির ব্যাংক, ধর্ষিতা বৃষ্টি, স্বপ্ন পূরণ, ফাইনাল তালাক, হারু পাগলা, হারু পাগলার বিয়ে, চিটিংবাজ ভিক্ষুক, ভিলেন, আহত নারী, দেশপ্রেম, ওরাও মানুষ, অপমান, চাষার বউ সহ আরও অসংখ্য নাটকে।

চরিত্রের প্রয়োজনে কখনো তিনি রিক্সাচালক, মাতাল, হুজুর, কাজী, নেশাখোর, শিল্পপতি, অসহায় বাবা, এবং একজন একাত্তরের মুক্তিযোদ্ধা চরিত্রে সাবলীল অভিনয় জনপ্রিয়তা অর্জন করেন।

নাটক,টেলিফিল্মের পাশাপাশি হিটম্যান, অপারেশন সুন্দরবন সহ বেশকিছু সিনেমাতেও অভিনয় করেছেন কিরন খান।

কিরন খান তাঁর অনুভূতিতে বলেন, আমি একই সাথে মডেলিং ও অভিনয় চালিয়ে যেতে চাই। রুচিশীল কাজের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে চাই। ছোটবেলা থেকে অভিনয়ের প্রতি আমার ভীষণ দুর্বলতা। আমি চাই বাংলা নাটকে একটু হলেও যেন আমার অবদান থাকে। সমাজ ও দেশের প্রতি একজন নাট্যকর্মী হিসেবে দায়িত্বশীল থেকে কাজ করে যেতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার পথচলা সু-দীর্ঘ হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১