বলিউডবিনোদনসিনেমা

বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের একগুচ্ছ ছবি

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা জুটি অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা অবশেষে তাদের বিয়ের ছবি প্রকাশ করেছেন। ভারতের রাজস্থান, উদয়পুরে তেলেগু রীতিতে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে জল্পনা-কল্পনার অবসান ঘটালেন নবদম্পতি।

ছবিতে দেখা গেছে বিজয় সাদা ধুতি ও লাল জমকালো উত্তরীয় পরেছেন, সঙ্গে ভারী স্বর্ণালংকার। বিপরীতে রাশমিকা লাল রঙের কারুকার্যখচিত শাড়ি ও কপালে সোনার টায়রা পরে ছিলেন। দক্ষিণী রীতির মতো দু’জনের গালেও আঁকা ছিল কালো তিল।

রাশমিকা ইনস্টাগ্রামে লিখেছেন, ওহে আমার ভালোবাসা, এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার স্বামী, মিস্টার বিজয় দেবরাকোন্ডাকে। যে মানুষটি আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা কাকে বলে, যে আমাকে শান্তিতে থাকতে শিখিয়েছে। আমি আজ যে নারী হয়ে উঠেছি, এর পেছনে তোমার অবদান অনেক বেশি। আমার সব অর্জন, সংগ্রাম, সুখ-দুঃখ আজ নতুন অর্থ পেয়েছে। কারণ, তুমি আমার পাশে রয়েছ।

অভিনেতা বিজয়ও লিখেছেন, একদিন হঠাৎ বুঝতে পারলাম, আমি তাকে মিস করছি। এমনভাবে মিস করছি, যেন সে পাশে থাকলে দিনটি আরও সুন্দর হতো। সে সামনে বসে থাকলে খাবার আরও তৃপ্তিকর লাগত, একসঙ্গে ওয়ার্কআউট করলে ক্লান্তি কম মনে হতো। বুঝলাম, বাড়ির মতো একটা অনুভূতি পাওয়ার জন্য আমার তাকে দরকার। এ জন্য আমার সেরা বন্ধুকেই জীবনসঙ্গী করলাম।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *