
নিজের স্বভাবসিদ্ধ রসিক ভঙ্গিতে ফারাহ বলেন, ‘মীরা দেখতে একেবারেই নায়িকার মতো এবং চাইলে অনায়াসেই বড় পর্দায় অভিনয় করতে পারেন।’
ফারাহকে বলতে শোনা যায়, ‘মীরা, তুমি তো নায়িকা হতে পারো। আমার ছবিতে একটা চরিত্র করো।’ এই অপ্রত্যাশিত প্রশংসায় কিছুটা লাজুক হয়ে পড়েন মীরা। তবে হাসিমুখে বিষয়টি সামলান তিনি। ভদ্রভাবেই প্রস্তাবটি গ্রহণের ভঙ্গি দেখালেও তিনি জানান, আপাতত অভিনয়ে আসার কোনো পরিকল্পনা নেই তার।
প্রকাশিত সেই ভ্লগে মীরার পাশাপাশি উপস্থিত ছিলেন প্রয়াত অভিনেতা ঋষি কাপুর ও নীতু কাপুরের কন্যা রিদ্ধিমা কাপুর সাহনি এবং তার মেয়ে সমারা সাহনি। পুরো ভিডিওজুড়েই ছিল বন্ধুত্বপূর্ণ পরিবেশ।
ফারাহ খান বলিউডের অন্যতম সফল নির্মাতা ও কোরিওগ্রাফার। ২০০৪ সালে ‘ম্যায় হুঁ না’ ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এরপর ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে দীপিকা পাড়ুকোনের বলিউড অভিষেক করান ফারাহ। পাশাপাশি ‘হ্যাপি নিউ ইয়ার’–এর মতো হিট ছবিও রয়েছে তার ঝুলিতে।
এদিকে ২০১৫ সালের জুলাই মাসে অভিনেতা শহিদ কাপুরকে বিয়ের পর প্রথমবার আলোচনার কেন্দ্রে আসেন মীরা রাজপুত। পারিবারিক উদ্যোগে হওয়া এই বিয়ের পর তাদের সংসারে আসে দুই সন্তান— মেয়ে মিশা এবং ছেলে জাইন।
গত কয়েক বছরে মীরা নিজেকে শুধুমাত্র একজন তারকার স্ত্রী হিসেবেই নয়, বরং একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নিজের ব্যবসা ও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি তৈরি করেছেন আলাদা পরিচিতি।
আপনার মতামত লিখুন :