
লাখোকন্ঠ অনলাইন ডেস্ক:: হলিউড-বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া।
ব্যক্তিগত জীবন কিংবা পারিবারিক মুহূর্ত দুজনই নিয়মিতভাবে ভক্তদের সামনে তুলে ধরেন তাদের দাম্পত্য জীবনের নানা দিক।
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও কন্যা মালতির প্রসঙ্গে আবেগঘন মন্তব্য করেছেন নিক জোনাস।
জে শেঠি পডকাস্টে নিক জোনাস বলেন, যদি তিনি নিজের ছোটবেলায় ফিরে গিয়ে কিছু বলতে পারতেন, তাহলে বলতেন, ‘অভিনন্দন, তুমি একদিন প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করবে। আর তোমাদের কন্যা হবে অসাধারণ।’
জন্মের পর মালতিকে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) রাখা হয় প্রায় সাড়ে তিন মাস।
এই সময়ের মধ্যে তাকে দিতে হয়েছে ছয়বার রক্ত সঞ্চালন।
নিক জানান, কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেই তিনি ও প্রিয়াঙ্কা পালা করে দিনে ১২ ঘণ্টা করে হাসপাতালে থাকতেন।
প্রতিদিন সেখানে থাকা ছিল একদিকে সান্ত্বনাদায়ক, অন্যদিকে ভয়ংকর। অন্য পরিবারগুলোকেও একই লড়াই করতে দেখেছি।
মালতি প্রতিদিন লড়াই করেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে রাজস্থানে খ্রিস্টান ও হিন্দু রীতিতে বিয়ে করেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া।
২০২২ সালে সারোগেসির মাধ্যমে কন্যা মালতির বাবা-মা হন এই তারকা দম্পতি।
সূত্র: এনডিটিভি
আপনার মতামত লিখুন :