বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক বন্যাকবলিত ফেনীতে বিনামূল্যে পাঠ্যপুস্তক ও পানির পাম্প বিতরণ


প্রতিনিধি প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০৪ অপরাহ্ণ
বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক বন্যাকবলিত ফেনীতে বিনামূল্যে পাঠ্যপুস্তক ও পানির পাম্প বিতরণ

আইএসপিআর: বাংলাদেশ বিমান বাহিনী বন্যাকবলিত এলাকা ফেনীর ছাগলনাইয়া-তে গত বুধবার (০৪-০৯-২০২৪) শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায়, বিমান বাহিনী কর্তৃক ফেনীর ছাগলনাইয়া-তে অবস্থিত হাবিব উল্ল্যাহ খান উচ্চ বিদ্যালয়, সিংহ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বিমান বাহিনী বিশুদ্ধ পানির সংকট নিরসনকল্পে উক্ত বন্যাকবলিত এলাকায় পানির পাম্প বিতরণ করে। এছাড়াও বিমান বাহিনী কর্তৃক ছাগলনাইয়া ও তৎসংলগ্ন এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে আইপিএস প্রদান করা হয়।

উল্লেখ্য যে, বন্যা দুর্গত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক মেডিকেল ক্যাম্পেইন, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় বিমান বাহিনী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১