প্রতিনিধি
প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ আটক জামায়াত নেতার কাছে ৭৪ লাখ টাকা ছিল বলে জানিয়েছে পুলিশ। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিকেলে গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ঠাকুরগাঁও জেলা জামায়াতআমির বেলাল উদ্দিন প্রধানেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আটক রেখে থানায় খবর দেয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ৭৪ লাখ টাকা। আইনি প্রক্রিয়া চলছে।
এর আগে বেলা পৌনে একটার দিকে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বলেছেন যে তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধ কোটি টাকার বেশি। পুলিশ এখনও গুনে দেখেনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হবে।
জানা গেছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে যান। তার ব্যাগে আনুমানিক ৪০ লাখ টাকা আছে এমন গোয়েন্দা তথ্যে তাকে আটক করা হয়। বিমানবন্দরে তার সঙ্গে ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান। তবে তাকে আটক করা হয়নি।
আপনার মতামত লিখুন :