মন্ত্রিপরিষদে নতুন সদস্য হচ্ছেন যারা!


প্রতিনিধি প্রকাশের সময় : ১ মার্চ, ২০২৪, ৪:২৫ অপরাহ্ণ
মন্ত্রিপরিষদে নতুন সদস্য হচ্ছেন যারা!

লাখোকণ্ঠ প্রতিবেদক:  সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন করে মন্ত্রিপরিষদে যুক্ত হতে যাওয়া আট সদস্যের মধ্যে চারজন নারী।

এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, ওয়াসিকা আয়শা খান, নজরুল ইসলাম চৌধুরী, ডা. রোকেয়া সুলতানা ও শামসুন্নাহার চাঁপা।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে নজরুল ইসলাম চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাহার চাঁপা এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা দায়িত্ব পেতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।

বঙ্গভবন প্রেস উইং জানায়, শুক্রবার (০১ মার্চ) সন্ধ্যায় সাড়ে সাতটায়  বঙ্গভবন দরবার হলে এ শপথ অনুষ্ঠান হবে।

এর আগে গত ১১ জানুয়ারি টানা চতুর্থ বার প্রধানমন্ত্রীর শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা এখন বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী।  ওই দিনই শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নির্বাচনে ২২৩টি আসনে বিজয়ী হয়েছে নৌকা। জোট শরিকরাও নৌকা প্রতীকে নির্বাচন করে দুটি আসন পেয়েছে। জাতীয় পার্টি পেয়েছে ১১ ও কল্যাণ পার্টি পেয়েছে একটি আসন। প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসন বাগিয়ে নিয়েছেন। যদিও তাদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতা।