জাতীয়

বাসাটার জন্যই অনেক মায়া লাগছে: আসিফ নজরুল

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবন ছেড়ে দিচ্ছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি বাসা ছাড়ার কথা জানান। আগামী দুই-এক দিনের মধ্যেই তিনি সপরিবারে এই বাসা থেকে চলে যাবেন বলে উল্লেখ করেছেন।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল সরকারি এই বাসভবনের প্রতি তার তৈরি হওয়া মায়ার কথা তুলে ধরেন। তিনি লেখেন, ‘আমরা যখন হেয়ার রোডের এই বাসায় উঠি সবার মন খারাপ হয়ে যায়। বেশি বড় জায়গা, বেশি বড় বাড়ি, এতো বড় যে আপন ভাবা যায় না ঠিক।’

তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কায় তার সন্তানদেরও তখন মন খারাপ হয়েছিলো। বাসাটি ছেড়ে দেওয়ার মুহূর্তে নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার মায়া রোগ আছে। এখন দেখি এই বাসাটার জন্যই অনেক মায়া লাগছে। বিশেষ করে ঝোপঝাড়, রোদ-ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।’ পোস্টের শেষে তিনি যোগ করেন, ‘বিদায় হেয়ার রোড’।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *