ভারত ম্যাচ খেলতে বাংলাদেশের পক্ষে তিন দাবি পাকিস্তানের


প্রতিনিধি প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
ভারত ম্যাচ খেলতে বাংলাদেশের পক্ষে তিন দাবি পাকিস্তানের

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ ভারত ম্যাচ খেলতে বাংলাদেশের পক্ষে তিন দাবি পাকিস্তানের। পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু যোগ্যতা অর্জন করেও বিশ্বকাপে নেই বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। টাইগারদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি করা হয়। কিন্তু সেই দাবি না মেনে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইসিসির সঙ্গে চলমান অচলাবস্থা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিনটি দাবি পেশ করেছে।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই অচলাবস্থা কাটাতে পিসিবি তিনটি দাবি পেশ করেছে। ১. বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ। ২. টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা। ৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার প্রদান।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি আরও জানিয়েছে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কিছু পিসিবি কর্মকর্তা মত দিয়েছে। তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আগের সিদ্ধান্তেই অটল আছেন।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভারতের বিপক্ষে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন নাকভি।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন