বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি


মির্জা বদরুজ্জামান, যশোর প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ণ ১০১
বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি

যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তদন্ত ও নিয়োগ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন বিএনপি নেতা ও সার ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাঁর পরিবর্তে আব্দুর রশিদকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, যিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রণজিৎ রায়ের গাড়িচালক মিজানুর রহমান মিজানের ভাই বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে আব্দুস সাত্তার জানান, তিনি ১৯৯৮ সাল থেকে সার ও কীটনাশকের ব্যবসা করছেন। সরকারি বিজ্ঞপ্তির পর ডিলার নিয়োগের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করলেও তাঁকে নির্বাচিত করা হয়নি। রাজনৈতিক পরিচয়ের কারণে অতীতে লাইসেন্স পাননি বলেও অভিযোগ করেন তিনি।

আব্দুস সাত্তারের দাবি, নিয়োগপ্রক্রিয়া তদন্ত করে যোগ্যতার ভিত্তিতে ডিলার নির্বাচন করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১