আওয়ামী লীগ, ছাত্রলীগ কি এনসিপির দয়ায় রাজনীতি করবে? আনিস আলমগীরের প্রশ্ন


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
আওয়ামী লীগ, ছাত্রলীগ কি এনসিপির দয়ায় রাজনীতি করবে? আনিস আলমগীরের প্রশ্ন

আওয়ামী লীগ, ছাত্রলীগ কি এনসিপির দয়ায় রাজনীতি করবে? এমন প্রশ্ন রেখে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেন, নাহিদ সাহেবদের মনে রাখা উচিত, যে রাজনীতি নিজের প্রতিপক্ষকে নিষিদ্ধ করে, সে আসলে নিজের দুর্বলতাকেই বৈধতা দেয়।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া এক বক্তব্যের প্রেক্ষিতে এমন প্রশ্ন তোলেন তিনি। আজ সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন; এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবেন।’

ঈদের দিনে সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

এনসিপি আহ্বায়কের এমন বক্তব্যের পর আনিস আলমগীর তার ‘আউট স্পোকেন আনিস আলমগীর’ পেজে দেওয়া এক পোস্টে বলেন, তাদের (এনসিপি) দাবিতে একসময় ইউনূসের পক্ষ থেকে বলা হলো- ছাত্রলীগ নিষিদ্ধ। তারপর বলা হলো- আওয়ামী লীগও নিষিদ্ধ। বাহ, একেবারে ইতিহাস গড়া শুদ্ধি অভিযান।

ড. ইউনূসের চালু করা আইনের জুলুম চলছে: আনিস আলমগীর

তিনি বলেন, গল্প এখানেই শেষ না… এখন ইনাদের (এনসিপি) নতুন ঘোষণা- “ছাত্রলীগ থেকে কেউ আসতে পারবে, যদি অভিযুক্ত না হয়!” মানে আগে দরজা বন্ধ, তারপর আবার একটু ফাঁক করে বলা- “ভাই, ক্লিন থাকলে ঢুকে পড়েন!”

রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র: সাংবাদিক আনিস আলমগীকে গ্রেপ্তার দেখানো হয়েছে

এই রাজনীতির নতুন ফর্মুলা দেখে তো মনে হচ্ছে- নিষিদ্ধ আর আমন্ত্রণ, দুটোই একই প্যাকেজে চলছে, যোগ করেন আনিস আলমগীর।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০