
ঘটনাস্থল থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে সমাবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় বা তাদের অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
আপনার মতামত লিখুন :