
আব্দুল আহাদ, নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি:করোনা আক্রান্ত হয়ে বগুড়ায় নূরজাহান বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। ছয়মাস পর একজনের মৃত্যুতে এ পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ৭১২জন। নূরজাহান নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রামের শিক্ষক আনোয়ারুল ইসলামের স্ত্রী।জানা গেছে, শ্বাসকষ্ট জনিত কারণে নূরজাহানকে হাসপাতালে ভর্তির পর পরীক্ষা করে তার করোনা সনাক্ত হয়। একদিন পর গত শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে আরও একজন হাসপাতালে ভর্তি আছেন।জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বগুড়া জেলায় মোট ৭১২জন করোনায় মারা গেছেন। ৬ মাসপূর্বে সর্বশেষ গেল বছরের ২৭ জুলাই বগুড়া শহরের কলোনী এলাকার আজেদা বিবি নামে এক নারী করোনা আক্রান্ত হয়ে শজিমেক হাসপাতালে মারা যান। ২০২০ সালে করোনার শুরু থেকে এ পর্যন্ত জেলায় মোট ২৫ হাজার ২৭২জনের করোনা সনাক্ত হয়েছে।
আপনার মতামত লিখুন :