দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি সাবার


প্রতিনিধি প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২৪, ১১:৫৩ অপরাহ্ণ ২৪
দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি সাবার

ইসমাইল হোসেন, নিজস্ব প্রতিবেদক:চুক্তি ভঙ্গের কারণে ক্ষতিপূরণ দিয়ে অব্যাহতি প্রদান করার দাবিতে অবস্থান কর্মসূচির পালন করেছে সোনালী এজেন্ট ব্যাংকিং অ্যাসোসিয়েশন (সাবা)। আগামী ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

সোমবার (১৮ মার্চ) রাজধানীর মতিঝিলে সকাল ১০ ঘটিকায় সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

সাবার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব বলেন, বাংলাদেশে বর্তমানে ২২৭ জন সোনালী ব্যাংকের এজেন্ট আছে প্রত্যেক এর অবস্থা প্রায় একই অনতিবিলম্বে আমরা ক্ষতিপূরণ চাই এই অবস্থান কর্মসূচি দিয়ে কাজ না হলে কঠোর কর্মসূচি দিয়ে আমাদের দাবি আদায় করবো।

সাধারণত গ্রাহকরাও সেবা না পেয়ে এজেন্টদের ওপর বিরক্তি প্রকাশ করছেন জানিয়ে আব্দুল ওয়াহাব আরও বলেন সোনালী ব্যাংক বাংলাদেশের স্বনামধন্য একটি ব্যাংক। আমরা এজেন্ট হিসেবে মানুষকে কেন সেবা দিতে পারব না। ক্ষতিপূরণ দিয়ে আমাদের বিদায় দিয়ে দেয়া হোক।

সিরাজগঞ্জ কাজিপুরের এক এজেন্ট এর ওনার মোমিনুল ইসলাম মোমিন বলেন, সোনালী ব্যাংক কর্তৃপক্ষ যে সকল সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল সে সকল কিছুই পাই নি না পাওয়ায় লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছি এখন আমাদের দাবি একটাই আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছি সেই ক্ষতি পূরন দিয়ে আমাদের সসম্মানে বিদায় করে দেওয়া হোক আমারও দাবি আদায় না হলে সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১