নবীনগরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আল-আমিন গণমাধ্যমকর্মীদের সাথে ইফতার ও মতবিনিময় করেন


প্রতিনিধি প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২৪, ৭:২৩ অপরাহ্ণ
নবীনগরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আল-আমিন গণমাধ্যমকর্মীদের সাথে ইফতার ও মতবিনিময় করেন

জুয়েল রানা,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের তিলোকিয়া গ্রামের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী এইচ এম আল-আমিন আহমেদ শনিবার (২৩/৩) বিকালে স্থানীয় ডাকবাংলোয় উপজেলার সকল গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল করেন।

এসময় এইচ এম আল-আমিন আহমেদ বক্তব্যে তার রাজনীতি জীবনের বিস্তারিত তুলে ধরেন এবং আসছে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রার্থিতা ঘোষণা করেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন । তিনি বর্তমান সাংসদের উন্নয়নের ধারার ভূয়সি প্রশংসা করে আরো বলেন, আমি বিজয় হতে পারলে শান্তি প্রিয়, কাজ প্রেমিক, সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এমপি মহোদয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শরিক হয়ে নবীনগরে জনগণের সেবক হয়ে কাজ করে যাব। বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি।

ইফতার পার্টি ও মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করে সকলে একসাথে ইফতার করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০