
এম এস শবনম শাহীন:‘ইত্যাদি’র মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ঈদের বিশেষ ইত্যাদিতে গাইছেন তিনি; এই দ্বৈত গানে ফারিণের সঙ্গে রয়েছেন সংগীতশিল্পী তাহসান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইত্যাদি জানিয়েছে, ফারিণকে এবারই প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় গাইতে দেখা যাবে। পেশাদার সংগীতশিল্পী না হলেও দারুণ গেয়েছেন তিনি।
গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল।
ফারিণ বলেন, ‘ইত্যাদি ছোটবেলা থেকেই আমার প্রিয় অনুষ্ঠান। প্রিয় অনুষ্ঠানে গান গাইতে পেরে খুবই ভালো লাগছে। গানটি ভালো হয়েছে। শোনার পর মনে হয়েছে, ভিন্ন ধরনের গান হয়েছে। আমাকে সুযোগ দেওয়ার জন্য ইত্যাদির প্রতি কৃতজ্ঞতা জানাই।’
গানটি নিয়ে তাহসান বলেন, ‘এ ধরনের গান আগে করিনি। খুবই উৎসবের আমেজ নিয়ে, আনন্দময় একটি গান হয়েছে। ফারিণও খুব ভালো গেয়েছে।’
ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ইত্যাদি। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। গত ২ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে ইত্যাদির বিশাল সেটে গান দুটির চিত্রধারণ করা হয়।
আপনার মতামত লিখুন :