জামালপুরে চাঞ্চল্যকর শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার!


প্রতিনিধি প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
জামালপুরে চাঞ্চল্যকর শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার!

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর উজ্জ্বল মিয়া নামে এক শিক্ষার্থীর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মার্চ) বিকালে জামালপুর সদর সার্কেল সোহরাব হোসেন প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত প্রধান আসামি উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া এলাকার সাহাব উদ্দিনের ছেলে পরাণ মিয়া (২০)। সদর সার্কেল সোহরাব হোসেন জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পোগলদিগা ইউনিয়নের মালিপাড়া গ্রাম থেকে উজ্জল হত্যা মামলার প্রধান আসামি পরানকে আটক করেন। বাকি আসামীদের গেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

গত সোমবার (১ এপ্রিল) বিকেলে নিহত শিক্ষার্থীর বাবা ‘উসর আলী’ বাদী হয়ে সরিষাবাড়ী থানায় ‘হত্যা মামলা’ দায়ের করেন। ইতিপূর্বে মামলার দুই আসামিকে আদালতে প্রেরণ করেছেন পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চর-বালিয়া গ্রামের উসর আলীর ছেলে উজ্জ্বল মিয়া। গত বুধবার সন্ধায় ইফতারের পর মোবাইলে ফোন পেয়ে বাহিরের চলে যায়। রাতে বাড়ীতে না ফিরলে পরিবারের লোকজন আশেপাশে খোঁজতে থাকে। না পেয়ে পরের দিন থানায় অভিযোগ করেন তার বাবা। রবিবার (৩১মার্চ) দুপুরে বাড়ীর পাশে আপেল মিয়ার পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংক থেকে দূরগন্ধ বের হয়। পরে প্রতিবেশীরা টয়লেটের হাউজ খুলে উজ্জ্বলের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে সোমবার এঘটনায় চরবালিয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে পরাণ মিয়া (২০) কে প্রধান আসামি ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক সহ ৯ জন এজাহারভুক্ত এবং ৬/৭ জনকে অজ্ঞাত নামা করে নিহতের বাবা উসর আলী বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।
পরে অভিযান চালিয়ে উজ্জ্বল হত্যার প্রধান আসামি পরানকে আটক করেছে পুলিশ। এ নিয়ে এ হত্যা কান্ডের পরানসহ চারজনকে আটক করেছে পুলিশ।

এসময় প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুশফিকুর রহমান, এস.আই শিব্বির সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০