শাকিব ছাড়া কাউকে ভাবছি না, পুবাইলে আমাদের সংসার ছিল: বুবলী


প্রতিনিধি প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২৪, ১০:২০ পূর্বাহ্ণ
শাকিব ছাড়া কাউকে ভাবছি না, পুবাইলে আমাদের সংসার ছিল: বুবলী

এম এস শবনম শাহীন: শাকিব খানকে বুবলী ভালোবাসেন কি না, প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘আগের মতো ভালোবাসা আছে কি না, জানি না। তবে তাঁকে ভালোবাসি। মায়াটা আগের মতোই আছেকোলাজ

ঈদ উপলক্ষে বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলী এসেছেন নাগরিক টেলিভিশনের পর্দায়। এরই মধ্যে প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে। সেখানে নিজের, শাকিব খান-অপু বিশ্বাস এবং দুই ভাই বীর ও জয়কে নিয়ে নানা ধরনের অনুভূতি প্রকাশ করেছেন নায়িকা। মঙ্গলবার প্রচারিত হয়েছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। টেলিভিশনের অনুষ্ঠানপ্রধান কামরুজ্জামান বাবুর সঞ্চালনায় ‘বলা না-বলা’ অনুষ্ঠানে নানা ধরনের বিতর্কিত প্রশ্নের সোজাসাপ্টা জবাব দিয়েছেন বুবলী।

অনুষ্ঠানে বুবলীর ‘মায়া’ এবং ‘দেয়ালের দেশ’ নিয়ে কথা বলেন সঞ্চালক। ‘দেয়ালের দেশ’-এর পোস্টার, ট্রেলারে চমকপ্রদ দৃশ্যায়ন এবং রহস্য নিয়ে জানতে চাওয়া হয় অভিনেত্রীর কাছে। উত্তরে বুবলী বলেন, ‘পুরো সিনেমাতেই খুব ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। আমরা চাই, দর্শক সিনেমা হলে গিয়েই গল্পটা জানুক। এই থ্রিল, রোমান্স হাহাকার—সব মিলেমিশে একাকার হয়েছে “দেয়ালের দেশ”-এ। আর লাশঘরের আলোচিত সেই দৃশ্য নিয়ে সবাই খুব আবেগপ্রবণ। আমার বোনেরা বলেছে, তারা এই দৃশ্য নিতে পারছে না। অন্যদিকে “মায়া” সম্পূর্ণ  ভিন্নধারার একটি সিনেমা।’

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১