সিলেটের জৈন্তাপুরে এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা


প্রতিনিধি প্রকাশের সময় : ১৬ মে, ২০২৪, ১২:১২ অপরাহ্ণ ২৮
সিলেটের জৈন্তাপুরে এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

মোরাদ হাসান জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:“তোমরা হবে স্বপ্নে-রাঙা সূর্যোদয়, লক্ষ আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়” এই স্লোগানকে সামনে রেখে জৈন্তাপুরে এসএসসি/দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার জৈন্তাপুর উপজেলা।গত বুধবার (১৫ই মে) সকাল ১০ টার দিকে জৈন্তাপুর সদরের এক মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জৈন্তাপুর দক্ষিনের সভাপতি আব্দুল্লাহ আল মারুফ এর সভাপতিত্বে এবং জৈন্তাপুর উত্তর শাখার সভাপতি মহসিন আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার সেক্রেটারি ও সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন,তোমরা আজকে জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ সফলতার সাথে অতিক্রম করেছে। আজ তোমাদের ফলাফলে মা-বাবা, শিক্ষকদের সাথে ছাত্রশিবিরও আনন্দিত।
তোমরা প্রাতিষ্ঠানিক পড়ালেখার ক্ষেত্রে যেভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো, সাথে সাথে নৈতিকতার ক্ষেত্রে যদি কৃতিত্ব অর্জন করতে না পারো তাহলে এই মেধা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানো যাবে না। সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেয়। মেধাবীরাই জাতির প্রেরণার উৎস।
বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও এখনো আমরা রাজনৈতিক হানাহানিতে লিপ্ত। গড়ে ওঠেনি জাতীয় ঐক্য। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়ার পরও আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। নেতৃত্বের এই সঙ্কট পূরণে মেধাবীদের সাথে নিয়ে ছাত্র শিবিরকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। ছাত্রশিবির যেভাবে ছাত্রদের সততা, নৈতিকতা ও যোগ্যতার বিকাশে সহযোগিতা করছে তা সত্যিই আমাদেরকে আশার আলো দেখায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার সেক্রেটারি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন এ সময় তিনি শিক্ষার্থীদের হাতে ফুলের স্টিক তুলে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা পূর্ব সভাপতি নাজমুল হাসান শিখদার, সিলেট মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জেলা অফিস সম্পাদক আবু আইয়ুব মনজু, জেলা কলেজ সম্পাদক রুহুল আমিন, সাবেক জেলা প্রচার সম্পাদক আব্দুল খালিক, সিদ্দিক, হোসাইন, জুবায়ের, কিবরিয়া প্রমুখ।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১