মাগুরা কাব স্কাউটদের ১০দিনের সাঁতার প্রশিক্ষণের সমাপ্তি


প্রতিনিধি প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ ৪০
মাগুরা কাব স্কাউটদের ১০দিনের সাঁতার প্রশিক্ষণের সমাপ্তি

 

মিরাজ হাসান,মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে এবং মাগুরা জেলা স্কাউটের আয়োজনে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে চলমান ১০ দিনব্যাপী কাব স্কাউটদের প্রথম সাঁতার প্রশিক্ষণ কোর্সের আজ ১০ম ও সমাপনী দিন। আর এই দশ দিনের আয়োজনে উপস্থিত ছিলেন

রাসেল আহমেদ সহকারী পরিচালক বাংলাদেশ স্কাউটস মাগুরা,ঝিনাইদহ ও নড়াইল জেলা। কাজী আব্দুল হালিম আঞ্চলিক উপকমিশনার উন্নয়ন বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চল। মোঃ তহুরুল ইসলাম কোর্স লিডার ও কর্মকর্তা সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি।মোঃ রিপন হোসেন, ফায়ার ফাইটার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,মাগুরা,

সজল মন্ডল, ফায়ার ফাইটার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাগুরা।

আজ শনিবার সকালে উৎসাহ-উদ্দীপনা আর হৈ-চৈয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে।

প্রতিদিনের মতো সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণে দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে ছোট্ট কাব স্কাউটরা সাঁতারের নানা কৌশল রপ্ত করছে। শুধু সাঁতার নয়, তারা শিখছে পানিতে জীবন রক্ষার মতো অমূল্য দক্ষতা—যা ভবিষ্যতে যেকোনো দুর্ঘটনা থেকে নিজেকে ও অন্যকে বাঁচাতে সাহস যোগাবে।

আয়োজকদের ভাষ্য, এই প্রশিক্ষণে শিশুদের শারীরিক-মানসিক বিকাশের পাশাপাশি পানির প্রতি ভয় দূর করে আত্মবিশ্বাস জাগিয়ে তুলছে। ফলে মাগুরা জেলায় পানিতে ডুবে শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তারা দৃঢ় আশাবাদী।

পুকুরপাড়ে দাঁড়িয়ে অভিভাবকদের চোখে-মুখে হাসি। মাত্র দশ দিনের প্রশিক্ষণেই তাদের সন্তানরা পানির ভয় কাটিয়ে লাইফ জ্যাকেট ছাড়াই আত্মবিশ্বাসের সঙ্গে সাঁতরাচ্ছে! অনেক অভিভাবক বলছেন, “এত অল্প সময়ে এত বড় পরিবর্তন ভাবতেই পারিনি। কোর্সটা যদি আরও কয়েকদিন লম্বা হতো, বাচ্চারা পুরোপুরি পেশাদারের মতো সাঁতার শিখে ফেলত।”

২৯ নভেম্বর ২০২৫, শনিবার ১০ দিনের প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি হলো। তবে এই কয়েকদিনেই মাগুরার কাব স্কাউটরা কেবল সাঁতারই নয়, জীবনের জন্য অপরিহার্য একটি বড় দক্ষতা অর্জন করে ফেলেছে—যা তাদের ভবিষ্যতকে আরও নিরাপদ, আত্মনির্ভরশীল ও গর্বিত করে তুলছে।

একটি ছোট উদ্যোগ, কিন্তু প্রভাব যেন সাগরের মতো গভীর। ছোট বাচ্চাদের এই ১০ দিনের সাতার প্রশিক্ষণের শেষে সার্টিফিকেট প্রদান করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১