গণ ভোটের ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে: সুপ্রদীপ চাকমা


প্রতিনিধি প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
গণ ভোটের ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে: সুপ্রদীপ চাকমা

মিরাজ হাসান, মাগুরা: গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাগুরায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা। তিনি বর্তমানে মাননীয় উপদেষ্টা হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

প্রধান অতিথির বক্তব্যে সুপ্রদীপ চাকমা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এতে জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ভোটারদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম। জেলা প্রশাসনক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা গণভোট ২০২৬ সফল করতে ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা ও সচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করতে হবে। এর আগে সকাল ৯ টায় সদর উপজেলা পরিষদ চত্বরে মাঠ প্রাঙ্গনে ছাত্র-ছাত্রী এবং গ্রামপুলিশদের সঙ্গে মতবিনিময় করেছেন উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সুপ্রদীপ চাকমা, এ সময় তিনি বলেন, আমরা সবাই হ্যাঁ ভোট দেবো এবং সবাই কে হ্যাঁ আমরা আহ্বান করবো।

জেলা প্রশাসন বলেন, “গণভোট ২০২৬-সঠিক সিদ্ধান্ত আপনার হাতে” এই স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। এবং তিনি আরও বলেন, আমাদের গ্রামপুলিশকে আহ্বান জানান আপনারা সবাই বাড়ি বাড়ি গিয়ে গণভোট বুঝাবেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০