
কুমিল্লায় পৃথক দুটি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘সবচেয়ে মজলুম দলের নাম জামায়াতে ইসলামী। আমরা কোনো দলের কেন্দ্রীয় নেতাকে হত্যা করিনি, কারো বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেইনি। বরং যাদের ওপর জুলুম হয়েছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারগুলোর পাশে আমরা দাঁড়িয়েছি। আজও শহীদ পরিবারের চোখে আর্তনাদ—শহীদের এতিম সন্তান প্রশ্ন করে, ‘আমার বাবা কবে আসবে?’”
জামায়াত আমির আরও বলেন, ‘রাষ্ট্র হবে নিরপেক্ষ। কোনো ধর্মীয় পরিচয়ে নয়—আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। মিডিয়া জাতির বিবেক। কেউ যেন চাঁদাবাজির পক্ষে অবস্থান না নেয়। মিডিয়াকর্মীরা দেশগঠনের অগ্রসৈনিক।’
কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কুমিল্লা আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
আপনার মতামত লিখুন :