বধুর সাজে বর্ষবরণ / দেবযানী দত্ত


প্রতিনিধি প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
বধুর সাজে বর্ষবরণ / দেবযানী দত্ত

প্রকৃতি আজ সেজেছে
নতুন রূপে, নতুন গন্ধে,
নতুন সাজে।
সে যে এক নববধূর সাজ
আজ যে বাংলার
পহেলা বৈশাখ।
পান্তা-ইলিশ, নতুন পোশাক
ঘরে ঘরে খুশির জোয়ার
নবরবি কিরনে,
প্রকৃতি আলোময়
ভোরের আগমনীতে
নৃত্য, গানে নাটক
কবিতা আসরময়।

মাটির সরা, বেতের ঝাঁপি,
হাতপাখা আর বাঁশের বাঁশি,
ঢাকের তালে, নাগর দোলে
পুতুল নাচে তালে তালে
পুঁথি পাঠের আসর জমে
বটতলার ঐ নদীর ধারে
বৈশাখীর ঐ পসর বসে
ছুটছে সবাই দলে দলে
রঙবেরঙের পোশাক পড়ে
মুড়কি মোয়া, হাতি ঘোড়া
ঠোঙায় বেঁধে হাতে হাতে
বাউল বাজায় একতারাতে
ভবের মাঠে বিকেলবেলা।

বৈশাখ আসে নতুন সাজে
আম কাঁঠালের গন্ধ নিয়ে
কালবোশেখীর প্রলয় দেখা
ঝোড়ো হাওয়া এলোমেলো
দিকবিদিক সব দিশেহারা
প্রকৃতির আজ আহবানে,
বৈশাখ আাসে নতুন নিয়ে
জরা ব্যাধি পুরাতন কে মুছে
মনের সকল দীনতা ঘুচে
নববধুর বরণ সাজে
বর্ষবরণ উৎসবে —-
আমরা মাতি সুরে সুরে
এসো হে বৈশাখ, এসো এসো।।

লেখক: দেবযানী দত্ত

সহকারী শিক্ষক: আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়
মোহাম্মদপুর, ঢাকা।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১