শাপলা চত্বরের শহীদদের স্মরণে মৌলভীবাজার সরকারি কলেজে আলোচনা সভা


মৌলভীবাজার জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ৬ মে, ২০২৬, ৭:৫৫ পূর্বাহ্ণ
শাপলা চত্বরের শহীদদের স্মরণে মৌলভীবাজার সরকারি কলেজে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:৫ মে ‘শাপলা গণহত্যা দিবস’ উপলক্ষে বাদ আসর মৌলভীবাজার সরকারি কলেজ শিবিরের আয়োজনে শাপলা চত্বরে নিহতদের স্মরণে কলেজ মসজিদে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কলেজ সভাপতি সায়েম আহমেদ সিয়ামের সভাপতিত্বে এবং সেক্রেটারি সুমন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সাবেক সভাপতি হাফেজ তাজুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে শাপলা চত্বরের ঘটনাকে স্মরণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং আওয়ামী সরকারের নারকীয় তাণ্ডবের আলোচনায় তুলে ধরেন। তিনি বলেন এই দেশ ইসলাম প্রিয় জনতার দেশ।

এ দেশে তাগুত শক্তি সবসময় ইসলাম বিরোধিতা করে আসছে। সেই ঐতিহাসিক ৫ মে আমাদের প্রিয় নবী মোস্তফা (সা:) নিয়ে তারা কটাক্ষ করায় ইসলামপন্থীরা এক মহাসমাবেশের আয়োজন করলে আওয়ামী স্বৈরাচারী সরকার তাদের ক্ষমতা চলে যাবার ভয়ে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে শান্তিপূর্ণ সমাবেশে জলকামান, টিয়ারগ্যাস, রাবার বুলেট দিয়ে ঘুমন্ত তৌহিদী জনতার উপর ঝাপিয়ে পড়ে। অসংখ্য ভাইদের পঙ্গু, হাত পায়ের নক উপরে ফেলার মতো কাজ তারা করে। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে জান্নাতের জন্য কবুল করে নেন, সেই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করেন।

এছাড়াও শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন শহর শাখার সেক্রেটারি শাহ মোস্তাকিম আলী।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ