ফেনীর শর্শদিতে খাল খনন কাজের উদ্বোধন করলেন ভিপি জয়নাল


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ৩ জুন, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
ফেনীর শর্শদিতে খাল খনন কাজের উদ্বোধন করলেন ভিপি জয়নাল

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী খাল খনন কাজের উদ্বোধন করেছেন ফেনী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল)। বুধবার ইউনিয়নের গাগরা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খননকাজের উদ্বোধন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় ১ কোটি ৪৬ লাখ ৭৯ হাজার ৮৭২ টাকা ব্যয়ে মোহাম্মদ আলী বাজার থেকে এলাহীগঞ্জ পর্যন্ত ৫ দশমিক ৭২৫ কিলোমিটার খাল খনন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিপি জয়নাল বলেন, খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, ইউনিয়ন প্রশাসক ইকবাল হোসেন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, সদস্যসচিব দেলোয়ার হোসেন বাবুলসহ স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে শর্শদি মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসমাইল হায়দার বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০