লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় খোয়াসাগর দীঘির পাশ্ববর্তী করার প্রস্তাব


প্রতিনিধি প্রকাশের সময় : ১১ জুন, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় খোয়াসাগর দীঘির পাশ্ববর্তী করার প্রস্তাব

 

ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ 

লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয়, দালাল বাজার খোয়াসাগর দীঘির চারিদিকে প্রতিষ্ঠায় প্রস্তাব। অত্যন্ত আনন্দের বিষয় বর্তমান সরকার স্বপ্নের লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে।এই শুভক্ষণে বর্তমান সরকার প্রতি আন্তরিক অভিনন্দন সন্মান শুভেচ্ছা।

প্রাচীন কাল থেকে গহীন অরন্যের জনমানবহীন এলাকায় সম্পূর্ণ আবাসিক গুরুর তত্তাবধানে তপোবন পাঠিয়ে দেওয়া হত।গুরু তার দায়িত্বে জ্ঞান দান করেতেন এবং সুশিক্ষিত এবং সুনাগরিক তৈরী করে কর্মজীবন শুরু করা হত।

এভাবে তপবন থেকে আজ উন্মুক্ত এবং আবাসিক প্রাকৃতিক পরিবেশ মধ্যে সম্পুর্ন নিরিবিলি প্রাকৃতিক মধ্যে আধুনিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়।বিশ্ববিদ্যালয় জ্ঞানের সাগর ডুবে ডুবে জ্ঞান আহরন অন্বেষণ করে আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা আবিষ্কার উদ্ভাবনের ক্ষেত্রে উপযুক্ত সৈনিক তৈরী করে দেশ সমাজ সভ্যতার স্তর থেকে স্তরে উপনীত বিকশিত হচ্ছে। মানব জাতির উন্নতি অগ্রগতি গুহা থেকে মহাকাশ গমন করছে মানুষ। এর অবকাঠামো পরিবেশ প্রতিবেশ সুযোগ সুবিধা আয়োজন করে জাতিকে আত্ম্যোন্নয়ন বিকাশ ঘটছে। প্রাচীন সনাতন ধর্ম বেদ জ্ঞান বৌদি সত্ত্ব জ্ঞান অন্বেষণ আহরণ করে ব্যক্তি নির্বান লাভ করে। পবিত্র কোরানের প্রথম ঐশী বানি পড় এবং কোরানের মধ্যে ৭০০ শব্দ আয়াত বাক্যে জ্ঞান অর্জন তাগিদ দিয়েছে। আজ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ফসল দেশের প্রত্যন্ত এলাকার লক্ষ্মীপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপিত হচ্ছে। বিগত সরকার ঘোষণা গেজেট প্রকাশ করে কিন্তুলক্ষীপুরের বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করার জন্য বিশিষ্ট জাতীয় রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিত্ব বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তি শহীদ উদ্দিন চৌধুরী এনি সাহেব প্রতি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এবং সরকরার শিক্ষা বিস্তার এবং এই জনকল্যাণমুখী উদ্যোগ ভুয়সী প্রশংসা করছি।

আমি এই সুবর্ন সুযোগটা অত্যন্ত স্বপ্ল সময় সরকারি সিন্ধান্ত গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় স্থাপন করতে স্থান নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছেন। দালাল বাজার অঞ্চলে বাংলাদেশের অনেক জ্ঞানী গুনি পন্ডিত অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জন্ম গ্রহণ করেন। অন্যতম জাতীয় বোস প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড,আব্দুল মতিন চৌধুরী ড মমতাজ উদ্দিন চৌধুরী অধ্যাপক হুমায়ুন কবির অধ্যাপক সাইফুল্লাহ প্রধান বিচারপতি রুহুল আমিন সাহেব পিডব্লিঊডি প্রধান প্রকৌশলী সিদ্দিক উল্যাহ প্রিন্সিপাল রফিকউল্লাহ সহ বহু জ্ঞানী গুনি পন্ডিত মানুষের জন্ম। বিশেষ করে উল্লেখযোগ্য যে এই দালাল বাজার নিকটে বীর প্রতিক মুক্তিযোদ্ধা সানাউল্লাহ জন্ম এবং যার মৃতদেহ পরিবার দেখতে পায়নি এবং তার মরদেহ উদ্ধার দাফন সম্পর্কে অবহিত নয়।আমি মনে করি লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় দালানবাজার খোয়াসগরের চারিদিকে এই বিশ্ববিদ্যালয় খোয়া সাগরের চারিদিকে স্থাপন করা যায়। এই স্থানের সাথে রামগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর মধ্যে যোগাযোগ অত্যন্ত নিবিড় ভাবে সংযুক্ত। খোয়াসাগর দীঘি কেন্দ্র করে দীঘির চারিদিকে দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী স্থাপত্যে একাডেমিক ভবন প্রশাসনিক ভবন ফেকাল্টি ভবন গুলি আশেপাশে স্থাপন খুবই উপযুক্ত স্থান হতে পারে

। খোয়াসাগর দীঘির চারিদিকে প্রচুর পরিমানে সরকারি খাস বা শত্রু সম্পত্তি ভেস্টেড প্রপার্টি পাওয়া যেতে পারে। যা জমিদার বাড়ি এবং সংলগ্ন এলাকায় পাওয়া যাবে। প্রচুর জায়গা বিভিন্ন উপায়ে দখল অব্যবহৃত ফাঁকা খালি পড়ে আছে।প্রয়োজন সরকারি সম্পত্তি ভুমি অধিগ্রহণ নীতি বিধিমালা অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরন এবং ভুমির মালিক কে বিকল্প পুনর্বাসন করে বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায়। পুর্বে খাল দক্ষিনে খাল উত্তরে খাল পশ্চিমে জমিদার বাড়ি পর্যন্ত অঞ্চল ব্যবস্থা গড়ে তুলতে পারে।অভিজ্ঞ পরিকল্পনাবিদ দ্বারা ভুমি সাজ সজ্জা সজ্জিত Landscaping করে ভুমির সুপরিকল্পিত ডিজাইন নকশা প্রনয়ণ আধুনিক বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন উৎকৃষ্ট হতে পারে। আশাকরি স্বাধীনতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান করা অন্যতম সন্মানিত রাজনৈতিক দল সরকার প্রস্তাব বিবেচনা করবে এবং ঐতিহাসিক দালাল বাজার জমিদার লক্ষীনারয়ন নামে লক্ষ্মীপুর জেলার নাম করন করা হয়েছে। এই ঐতিহাসিক ইতিহাস ঐতিহ্য প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দালাল বাজার হউক লক্ষীপুরের লক্ষী রহমত এর ভুমিতে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

প্রস্তাবক : ইঞ্জিনিয়ার বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, দালাল বাজার নন্দনপুর।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০