নন্দীগ্রামে গণপিটুনির পর মা.দ.ক মামলায় কারাগারে গাছ ব্যবসায়ী


আব্দুল আহাদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ণ ১৭৬
নন্দীগ্রামে গণপিটুনির পর মা.দ.ক মামলায় কারাগারে গাছ ব্যবসায়ী

বগুড়ার নন্দীগ্রামে মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে হোসেন আলী (৩৫) নামে এক গাছ ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় কয়েকজন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

শনিবার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। হোসেন আলী পৌর সদরের কলেজপাড়া এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন বাজার পাইলট হাইস্কুল মোড়ে মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব বাবু রফিক (২৮) আহত হন।

এর কিছুক্ষণ পর রাত ১০টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকায় হোসেন আলীকে আটক করে কয়েকজন মারধর করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হোসেন আলীর পরিবারের দাবি, তাকে মারধর করে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে।

তবে পুলিশের দাবি, হোসেন আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন বলেন, হোসেন আলী দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতেন। স্থানীয়দের নিয়ে মাদকবিরোধী অভিযানে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) মো. রাজু কামাল বলেন, স্থানীয়দের সহায়তায় হোসেন আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১