
ফাইনালে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার প্রাপ্তি প্রায় ৩১৭ কোটি টাকা। অর্থাৎ চ্যাম্পিয়ন ও রানার্সআপের পুরস্কারের ব্যবধান প্রায় ১৬৪ কোটি টাকা। এবারের বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল ছিল প্রায় ৬ হাজার ২৫৮ কোটি টাকা, যা আগের আসরের তুলনায় দ্বিগুণ। ৪৮ দলের এই আসরে অংশ নেওয়া প্রতিটি দেশই আর্থিক পুরস্কার পেয়েছে।
তৃতীয় হওয়া ইংল্যান্ড পেয়েছে প্রায় ২৭৯ কোটি টাকা এবং চতুর্থ হওয়া ফ্রান্স পেয়েছে প্রায় ২৬০ কোটি টাকা।
ফিফার নিয়ম অনুযায়ী, এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে পাঠানো হবে। এরপর ফেডারেশন নিজেদের নীতিমালা অনুযায়ী খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের মধ্যে বোনাস হিসেবে অর্থ বণ্টন করবে। অবশিষ্ট অর্থ দেশের ফুটবল উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :