নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজার বোতল ফে.ন.সি.ডি.ল ধ্বংস


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ ১৪৬
নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজার বোতল ফে.ন.সি.ডি.ল ধ্বংস

নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬ হাজার বোতলের বেশি ফেনসিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে নওগাঁ আদালত চত্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে নির্বাহী আদেশ অনুযায়ী জব্দ করা ফেনসিডিল ধ্বংস করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা এসব ফেনসিডিল বিভিন্ন মামলার আলামত হিসেবে সংরক্ষিত ছিল। আদালতের নির্দেশনা পাওয়ার পর সেগুলো ধ্বংস করা হয়।

নওগাঁ জেলা পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস, আন্তজেলা ডাকাত চক্র, ইভটিজিং ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে জেলার ১১টি থানা, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো সমন্বিতভাবে কাজ করছে।

পুলিশের দাবি, ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের ফলেই বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১